BNVS Healthcare কর্তৃক কার্ড মেম্বারদের সুবিধা সমূহ:
- BNVS Healthcare Card Holders (Members) রোগীদেরকে বিভিন্ন পরীক্ষাÑনিরীক্ষা, ক্লিনিক, হাসপাতাল ও ডাক্তারদের সাথে পরমর্শসহ ১০% Ñ৫০% কম মূল্যে চিকিৎসা এবং সকল ধরণের সুযোগ সুবিধা ও সুষ্ঠ চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করবে।
- স্বাস্থ্য বীমা পলিসির মাধ্যমে ৫,০০০.০০ টাকা হইতে ১,৫০,০০০.০০ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা সুবিধা পাবে।
- দুর্ঘটনা/ অঙ্গহানী/স্থায়ীভাবে সম্পূর্ন অক্ষম/স্বাভাবিক মৃত্যু হলে একই বীমা পলিসির মাধ্যমে ২৫,০০০.০০ টাকা হতে ৫,০০,০০০.০০ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাবে।
- ২৪ ঘন্টা রোগীদের জন্য এর Patient care monitoring cell এর মাধ্যমে রোগী ও হাসপাতালের সাথে যোগাযোগে তথ্য আদান-প্রদান করবে।
- নিজস্ব ডাক্তার/কর্মী দ্বারা হাসপাতালে রোগীদেরকে ভর্তি তদারকিসহ যাবতীয় সহায়তা প্রদান করবে।
- অসুস্থ রোগীদের Patient care monitoring cell এর মাধ্যমে নিজস্ব ডাক্তার / কর্মী দ্বারা বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর ব্যবস্থা করবে।
- গরীব রোগীদেরকে কম মূল্যে নিজস্ব বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান করবে।
মেম্বারশীপ ও কার্ডের মূল্য সংক্রান্ত তথ্য:
সদস্য হতে আগ্রহী প্রত্যেক সদস্যের জন্য একটি হেলথ কার্ড থাকবে। এটি হাসপাতালে ভর্তি হওয়ার সময় এবং হসপিটাল থেকে ডিচার্জ হওয়ার সময় আপনার বিল পরিশোধের সময় হসপিটাল কর্তৃপক্ষকে প্রমান স্বরূপ প্রদর্শন করতে হবে। এই কার্ডটিতে প্রতিষ্ঠানের জরুরী টেলিফোন নাম্বার ও অন্যান্য তথ্য থাকবে। হেলথ কার্ড ইস্যুর তারিখ হতে ০১ (এক) বছর পূর্ণ হওয়ার ০১ (এক) মাস পূর্বে প্রতি বছর নির্ধারিত ফি জমা করে ইহা নবায়ন করতে হবে।

