পোর্টেবল হেল্থ ক্লিনিক কি?:
পোর্টেবল হেল্থ ক্লিনিক ঘরে বসে স্বাস্থ্য পরীক্ষাসহ চিকিৎকের পরামর্শ পাওয়ার একটি আধুনিক পদ্ধতি। শহুরে জীবনের কর্মব্যস্ততায় নিজের শারীরিক সুস্থ্যতার প্রতি লক্ষ্য রাখার সুযোগ সকলের হয়ে ওঠে না। আবার, প্রয়োজনের সময় ডাক্তারের সাথে সাক্ষাতের সূচী পাওয়া অথবা শহরের যানজট পেরিয়ে রোগীকে বিশেষত, বয়স্ক ব্যক্তিদের নিয়ে বার বার ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া অনেক ক্ষেত্রেই দুস্কর। গ্রামাঞ্চলেও ডাক্তার, হাসপাতাল বা রোগ নির্ণয় কেন্দ্রের প্রচন্ড সঙ্কট বিদ্যমান। এমন পরিস্থিতিতে পোর্টেবল হেল্থ ক্লিনিক অ্যাডভান্স টেলিমেডিসিন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসেবাকে নিয়ে এসেছে আপনার দোরগোড়ায়। এতে রয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার যন্ত্রপাতিসহ একটি বহনযোগ্য কিটবক্স। একজন স্বাস্থ্যকর্মী এই কিটবক্সটি নিয়ে গ্রাম অথবা শহরে থাকা গ্রাহকের বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে এবং পরীক্ষায় কোন শারীরিক সমস্যা নির্ণীত হলে সাথে সাথেই পরীক্ষার ফলাফল একজন বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠিয়ে দেবে। রোগী তাঁর ঘরে বসেই অনলাইনে দূরবর্তী অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে পারবেন। রোগীর সাথে আলোচনা ও স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডাক্তার অনলাইনে প্রেসক্রিপশন প্রদান করবেন যা রোগীর সাথে থাকা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে রোগীকে প্রদান করা হবে। এতে গ্রাহকের মূল্যবান সময় ও অর্থ সাশ্রয় হবে।